ভূত বাড়ী
- ফয়েজ উল্লাহ রবি

চারিদিক নীরব নিস্তব্ধ রাজ্যের কোলাহল মুক্ত
শহর থেকে অনেক দূর,নদীর পাড়ে,রাস্তা সংযুক্ত।
শোঁ-শোঁ শব্দ একটু একটু বাতাস বয়ে যাচ্ছে
শরীর কেন যেন শীতল,রক্ত ঠান্ডা হচ্ছে
ভাঙা দেয়ালে বট গাছ খেলা করে নীরবে
শেওলা মাঝে ছোট চারা লতা কুঞ্জ জীবন সংগ্রামে
দূর কোথাও ঘুঘু পাখি ডাকছে তো ডাকছে থামার জো নেই
ঝিঁ-ঝিঁ পোকা ডাকে,ঘুণে ধরা জানালা বাতাসে,কে...এ বাজে।
শেষ বিকেলের অস্ত রবির কিরণ এই এলো,আর হারিয়ে গেল
নীবর চারপাশ বিকেল যাচ্ছে ডুবে আঁধারে
ঝরাপাতাগুলো হাওয়ার তালে এখান-ওখান দোল খাচ্ছে
পাশের কক্ষে নূপুরে ধ্বনি বাজে কোন ললনার পায়ে
আসলে সবি খেয়াল,দু’চারটা পায়রা গেল উড়ে
কে যেন পিছু পিছু হাঁটছে,ফিরে!নেই কেউ,আমি একা দাঁড়িয়ে
শতাব্দীর পুরাতন এই বাড়ী,কে ছিল শেষ অবধি
ভাঙা দেয়ালে গায়ে কার নাম যেন লেখা
মুছে গেল ঝাপসা চোখে যায় না দেখা
তবে,যোগ চিহ্ন দেখতে পারি খালি চোখে
কার ভালবাসার চিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে জীর্ণ-ঝরা ভূত বাড়ী।

রচনা কাল-বুধবার
১১অগ্রহায়ণ ১৪২২ বঙ্গাব্দ
২৫শে নভেম্বর ২০১৫ খ্রীষ্টাব্দ
১২সফর ১৪৩৭ হিজরী
দাম্মাম,সৌদিআরব


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026