দেশ প্রেমিক
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

তোরা কিসের দেশ প্রেমিকরে?ভণ্ড ধোকাবাজ!
দেশ প্রেমিকের মুখোশ পরে,করিস মিথ্যা সাঁজ।
ভাষার দরদ দেখাস তোরা,ইলিশ পান্তা-ভাতে,
আট‘ই ফাল্গুন ছেড়ে বলিস,একুশ ইংরেজীতে।
দেশের মানুষ মারছিস তোরা,মশা মাছির মত,
অন্য দেশে পরে আছে,তোদের বাচ্ছা যত।
পায়না খেতে গরীব দুঃখী,নিত্য হাহাকার,
দেশের সম্পদ করিস তোরা,অন্য দেশে পার।
তোদের জুলুম নির্যাতনের,নাই কোন বিচার,
আবার প্রতিবাদীর উপর করিস,নির্মম অত্যাচার।
চর-বস্তি জবর দখল,নিত্য তোদের কাজ,
তোদের মাঝে নেই মানবতা,নেই কোন সমাজ।
আমার টাকায় বুলেট কিনে,মারিস আমার বুকে,
দেশ প্রেমিকের ধর্ম কথা,মানায়না তোর মুখে।
সভা মঞ্চে জন সমুখে,ধরিস দেশ প্রেমিকের ভান,
প্রেমিক নয়, তুই দেশদ্রোহী,তুই জাতীর অপমান।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026