বিপ্লব
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

মোরা অরুণ পথের তরুণ যাত্রী দল,
জয়ের মালা আনবো চিনে চলরে সবাই চল।
মোরা মানিনা কোন অন্যায় অত্যাচার,
অন্যায়ের প্রতিবাদে মোরা চির সোচ্চার।
মোরা সত্য পথে রক্ত দিতে করিনাতো ভয়,
মৃত্যুর কোলে জীবন দিয়ে করব বিশ্ব জয়।
মোরা ফিরিয়ে দেব জগৎ মাঝে সবার অধিকার,
মুছে দেব সব দুখিনীর বুক ফাটা চিৎকার।
মুছে দেব করুণ প্রাণের ব্যর্থ আঁখি জল,
জয়ের মালা আনবো চিনে চলরে সবে চল।
মোরা বিদ্রোহী,মোরা বিপ্লবী,করি সত্যর আন্দোলন,
মোরা ভেঙ্গে দেব বাঁধার পাহাড় পাপীর সিংহাসন।
মোরা মানিনা মিথ্যাচারীর ভণ্ড নিয়ম প্রথা,
মোরা করবো স্বাধীন বিশ্ব জুড়ে বাক স্বাধীনতা।
মোরা হায়না,করিনা বায়না অপরাধীর সাথে,
বুকে জ্বেলেছি সত্য প্রদীপ,রণ তুর্য দুই হাতে।
সত্যর আলো জ্বালবো মোরা,করি মিথ্যে পদতল,
জয়ের মালা আনবো চিনে,চলরে সবাই চল।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026