তুমি এসেছিলে ক্ষণিক তরে
- রুহুল আমীন রৌদ্র

মনের বিস্তৃর্ন গগণে অসীম ধূ ধূ প্রান্তরে,
বিস্তৃর্ন বিরানভূমিতে,
তুমি এসেছিলে ডুমুরের ফুল হয়ে,
তুমি এসেছিলে মরীচীকা মতো,
তুমি এসেছিলে ঝড়ো বিজলী লয়ে,
ক্ষণিক তরে।
তুমি এসেছিলে শারত পাবন মেখে,
মৃদু পবনে ভেসে ভেসে,
শুভ্র মেঘের এলোকেশ উড়িয়ে।
তুমি এসেছিলে, মনের ছোট্ট দ্বীপে,
একগুচ্ছ শুভ্র কাশফুল হয়ে।
মনের উষর প্রান্তে, তুমি এসেছিলে,
একবিন্দু শিশির হয়ে।
তুমি এসেছিলে বিভীষিকাময় মনের গহীন উষ্ণ প্রান্তরে,
এক পসরা বৃষ্টি লয়ে।
তুমি এসেছিলে জোঁয়ারের জলে,
শ্যাওলা হয়ে।
তুমি এসেছিলে লজ্জাপতীর ক্ষণিক লাজুকতা লয়ে,
তুমি এসেছিলে গভীর নিশিথের,
নিশাচর ডাহুক হয়ে,
আমি তো মগ্নছিলেম সভ্যতার রণে,
ক্ষণিক ঝলকে ভরেছিলে সেথায়,
বিজয়ী পূর্ণতায়।
তুমি ফিরে এসো, ওগো ক্ষণপ্রভা প্রিয়ে,
এ হৃদয়ে চিরস্থায়ী হয়ে,
এ মনপ্রাণ যে আজো, তোমারি প্রতিক্ষায়।
---০--


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026