দেশভাগের কাঁটাতার
- দেবজ্যোতিকাজল - বিরল বাতি

আমাদের কোন দোষ ছিলনা গো মজিবর চাচা ৷
আমরা যে এমনি-এমনি ভাগ হয়ে গেলাম ৷
:
হাতে কাঠের রাংতায় মোড়ানো তরয়াল
সে তো ছিল ছোট বেলার
এমনি যুদ্ধ যুদ্ধ খেলা ৷

দত্তপাড়ার মাঠে আরতি দি’র
চোখ বাঁধা কানামাছি ,তহমিনার টীপ ;
বৃষ্টি পেলে ভিজতে ভিজতে
রাস্তা ঘুরে বাদাবি খেলা ওলি-গোলি ।
ওই দ্যাখ মা কে অ্যাচছে ?
মজিবর চাচা ।

বারান্দার দাওয়ায় বসে শীতের রোদে
তাই না , মজিবর চাচা ,সঙ্গে মুড়ি
মজিবর চাচা , মজিবর চাচা
কোন দোষ ছিল না গো আমাদের
দেশ ভাগের
রাংতায় মোড়া তীর ধনুকে ফুলের টীপ
কেউ ছিল না আমাদের শ্রেনী শত্রু
আমরা তো যুদ্ধ যুদ্ধ খেলিনি
আমাদের কোন দেশ ভাগ ছিলনা ।

তবু কেনো দেওয়া হলো কাঁটাতার ?
ভাগ হয়ে গেল মন ,জাতি ,সম্পদ
বুবুমাসি মনে পড়ে দু’শালিকের দিন শুরু
তুমি হাসতে হাসতে গড়িয়ে পড়তে
আমার অশুভ দিন শুরুর
এক চোখেতে হাত দিয়ে ।
কি বিচিত্র সব ঘুমের মধ্যে আতকে ওঠা
নির্মম নিয়ম একটু একটুতে বেড়ে ওঠা
আর,
দুই শালিকের এক শালিক ওপাড়ে রেখে
এই পাড়েতে এক চোখ দেখা অশুভরা সব বাস করে ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

২৭-০১-২০১৮ ২১:৫৬ মিঃ

অসাধারণ

১৮-০৭-২০১৬ ১৯:২৩ মিঃ

মোহিনীশক্তি আছে লেখায়


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026