এক আল্লাহ জিন্দাবাদ
- ফয়েজ উল্লাহ রবি

তিনি সর্বশ্রেষ্ঠ, সর্ব উত্তম, তাহার উপর কেউ নাই
কোথায় নেই তিনি, থাকেন না, দেখাও তো ভাই।
তার কোন আকার নেই, ধরন নেই, তিনি নিরাকার
মহাবিশ্ব, মহাকাশ, চন্দ্র- সূর্য, গ্রহ-নক্ষত্র , সকল সৃষ্টি তার।
তারই ইশারায় চলে গাছ-পালা, তরু-লতা, সাগর-নদী
কিছুই হিলতনা এক চুল পরিমাণ, তিনি না করেন যদি।
তিনি দয়ালু, রাহমানুর রাহীম, তিনি উদার দয়াবান্‌
তার করুণায় বেঁচে আছি, তিনিই দিয়েছেন জান।

মসজিদ মন্দির গির্জায় খুঁজো তারে, দিয়ে নিজেরে ফাঁকি
আপনার অন্তরেতে দেখনি একবারও, দিয়ে উঁকি।
তিনি তোমার মনের ঘরে, সদা বিরাজ করে
এক বারও দেখলেনা ক্ষুদ্র তোমার এই জনম ধরে।
ভুলে তুমি রব, হারিয়েছ আলোর পথ, খুঁজো এখনি
সময় ফুরিয়ে গেলে, আঁধারে হারিয়ে, করবে কি তখনি।

তাঁহারা ছড়ায় হিংসা-বিদ্ধেষ, মানুষে-মানুষে সংঘাত অত্যাচার
আমরা আনিব ছিনিয়ে গরীব অভাবীর ক্ষয়ে যাওয়া অধিকার।
ফিরিয়ে দেব মানুষে-মানুষে ভালবাসা ভাতৃত্ববাদ
শত ঝঞ্ঝায় রুখিবো না, বলিব "এক আল্লাহ জিন্দাবাদ।"

“আধুনিকাতার নামে নাস্তিকবাদে, তাঁহারা ইসলামের করে নিন্দাবাদ
বুক ফুলিয়ে সাহসের সাথে, আমরা বলিব এক আল্লাহ জিন্দাবাদ।“


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026