সরাসরি সম্প্রচারিত ধর্ষণ আর অনুভূতি
- শাওন সারথি

একদিন আমিও ধর্ষিত হব
পল্টনের চা স্টল ফেরত কোন বিকারগ্রস্ত যুবকের সাথে।
বিকেলের পশ্চিম রৌদ্রের মাঝে যখন মানুষের ঝিমানি আসবে
যানজটে নাকাল পাবলিক বাসে চাপা মানুষের চোখে।
ট্রাফিকের লাল সিগন্যাল আর মৃদু লাঠিচার্জে বিশ্রাম নেবে
পল্টনের চৌরাস্তার চারদিকে অজস্র যান।
আর আমি চৌরাস্তার মাঝে দাড়িয়ে
আদিম হিংস্র পৈশাচিক উন্মাদনায় মেতে উঠবো,
সরাসরি সম্প্রচারিত দৃশ্য দেখে টেলিভিশনের সামনে
কেউ কেউ মিটিয়ে নেবেন নিজস্ব ক্ষুধা।
স্বরাষ্ট্র মন্ত্রী, রাষ্ট্রপতি আর সস্ত্রবাহিনীর প্রধানেরা ধূমায়িত কফির পেয়ালায়
চুমুক দিতে দিতে আবিস্কার করবেন গল্পের নায়ক।
পরিচালকেরা পেয়ে যাবে গল্পের চিত্রপট,
অবশেষে কোন এক সাংবাদিকের ক্যামারার মুখোমুখি দাড়িয়ে
আমি অকপটে বলে দেব আমার অনুভূতির কথা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026