আজি শুভ নববর্ষে
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতাগুচ্ছ

আজি শুভ নববর্ষে যত কবিগণ,
আন্তরিক ভালবাসা করিও গ্রহণ।
বর্ষে বর্ষে নববর্ষ আগমন করে,
বহিছে খুশির ধারা সারাদিন ধরে।

নববর্ষে হালখাতা, নানা উপহার,
মিষ্টি মাখা স্মিত হাসি, মুখে সবাকার।
ভাব বিনিময় হয় ,আজিকার দিনে,
শিশুদের নববস্ত্র দেয় সবে কিনে।

ফলমূল, মিষ্টি দ্রব্য, বিবিধ ব্যঞ্জন,
মাছ ভাত, সাথে দই, করয়ে ভক্ষন।
বঙ্গ নারী করে ভাল ইলিশ রন্ধন,
ইলিশ মাছের গন্ধে আনন্দিত মন।

নববর্ষে জাগে মনে নব নব আশা,
প্রীতি ও শুভেচছা আর প্রেম-ভালবাসা।



বাংলার কবিতা আসরের সকল কবিগণকে জানাই
শুভ নববর্ষের আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা।
শুভ নববর্ষ সবাকার জীবনে নিয়ে আসুক
পারিবারিক সুখ-সমৃদ্ধি ও ভালবাসা।
আন্তরিক অভিনন্দন সহ
বিনীত কবি


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026