এখনও পারি অথচ কখনই পারিনি
- শাওন সারথি - উড়ন্ত ভাবনা গুলি

তোমাকে ভালোবাসি বলেই
এখনও বৃষ্টিতে ভিজি।
তোমাকে ভালোবাসি বলেই
এখনও জ্যোৎস্না আর অমাবস্যায়
বারে বারে একাকার হই।
তোমাকে ভালোবাসি বলেই
এখনও স্বপ্ন দেখি।
তোমাকে ভালোবাসি বলেই
এখনও কবিতা লিখি।
তোমাকে ভালোবাসি বলেই
এখনও ভালোবাসার চিঠি লিখি।
চিঠি লিখি হলুদ খামের মোড়কে।
কিন্তু কখনই পোস্ট করা হয় না।
কেননা তোমাকে পৌঁছে দেবার জন্যে
কোন ডাকপিয়ন নেই।
কেননা আমাদের মধ্য দুরুত্ব অনেক বেশি।
তোমাকে ভালোবাসি বলেই
তাই কেবলি বাতাসে মিলিয়ে দেই!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026