তাহলে কেমন হতো যদি
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতাগুচ্ছ

আকাশটা যদি রঙীন হত,
গাছের পাতা হত কালো,
জোছনা রাতি সবুজ হলে
তাহলে হত বড় ভালো।

আকাশটা যদি পড়ত ভেঙে
এই বিশাল বসুন্ধরা মাঝে,
দিনের আলো ফুটতো যদি
লাল গোলাপ ফুলের গাছে।

তটিনী হয়ে বইতো যদি
ধরায় লাল আগুনের ধারা,
সাগরের জলে ভাসত যদি
চন্দ্র, সূর্য, লক্ষ কোটি তারা।

তাহলে কেমন হতো যদি,
না হতো দিন আর রাত,
রাতের আকাশে উঠত সূর্য
বা হতো না কভু প্রভাত।

তাহলে কেমন হতো যদি
মানুষের থাকত দুটি ডানা,
পাখিদেরও বাইক চালাতে
কভু করত না কেউ মানা।

তুহিন মেরুর বুকে যদি
বইতো বরফের কণা।
সাপগুলো ডানা পেয়ে উড়ত
মেলে দিয়ে সহস্র ফণা।

নদীর জলে কাটত সাঁতার
যদি সহস্র কোটি ভ্রমর।
তাহলে কেমন হত যদি
মানুষ হত চির অমর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026