তোমায় নিয়ে লিখতেম
- অরুণ কারফা

তোমায় নিয়ে লিখতেম
আমি যখন প্রবন্ধ
বয়সটা তখন কিশোর বৈকি
আর মনটা ছিল অন্ধ।

তোমায় নিয়ে লিখতেম
আমি যখন পদ্য
বয়সটা তখন তরুণ আর কি
মনটা ছিল প্রাণবন্ত।

তোমায় নিয়ে লিখলেম
আমি যখন গদ্য
বয়সটা তখন পরিণত বেশ
আর মনটাও কিনা দুরন্ত।

তোমায় নিয়ে লিখলেম
যখন উপন্যাস সদ্য
বয়সটা তখন প্রৌঢ় বলা যায়
আর মনটা বড় ক্লান্ত।

তোমায় নিয়ে ভাবলেম যখন
জেনেছি তোমার সব কিছু
বয়সটা তখন বোঝালো সেদিন
আলেয়ার পিছে ছুটেছি মিছু।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026