রাতের খবর
- শাওন সারথি

কালকে রাতে শুনেছ নাকি রাতের বাংলা খবর?
আজকে নাকি বৃষ্টি হবে ভিজবে সারা শহর।
ভিজবে শহর, ভিজবে গলি, ভিজবে তোমার বাড়ি,
জানালাটা তাই খুলে রেখ আমিও আসতে পারি।
ভিজতে ভিজতে আসবো আমি সন্ধ্যা রাতের শেষে
মাঝ রাত্রেতে ভিজবো মোরা দুজনাতে মিশে।
ভিজতে ভিজতে হারিয়ে যাব মেঘালয়ের দেশে
আসবো আবার শঙ্খনীড়ে রৌদ্র-তমাল বেশে।
তখনও যদি তাকিয়ে থাকও শেষ রাত্রির শেষে
বলবে তুমি কষ্ট গুলি নষ্ট হল কষ্ট আবার কীসে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026