বাঙ্গালি মুসলিম
- মুহাম্মদ হেলাল উদ্দিন - "বিশ্বময় বাংলাভাষা"

বাংলা ভূমির মসজিদে রোজ

মুয়াযযিনের আযান ভাসে

হিম কুহেলির পরশ নিয়ে

তসবি পড়ে বাঙ্গালি কূল ।

বঙ্গ ভূমির সাগর পাড়ে

কুরআন শিখে, হাদিস শিখে ;

মহান আল্লাহর কালিমার তরে

লাল - সবুজের পতাকা ধরে ।

জন্মভূমির গুলবাগে, নবীজির (স.) মহান শানে

দরূদ পড়ে জীবন গড়ে

সাম্যবাদ প্রচার করে

সুখি - সমৃদ্ধ দেশ গড়ে ।

কে শুনাচ্ছে প্রেমের বাণী ভ্রাতৃত্বের মর্ম বিধান

কে মিলাচ্ছে হিন্দু - মুসলিম পূর্ব - পশ্চিম বিশ্ব জাহান

এই তো মোদের জীবন বিধান

বিশ্ব দলিল কুরআন বিধান ।

বঙ্গ দেশকে স্মরিলে মনে

অন্তরটা মোর শিহরে ওঠে ।।

ধ্যানের ছবি, রূপের কবি,

শিল্পিদেরই আঁকা ছবি

ইনসাফেরই পূণ্য ভূমি

পেয়ারা নিশান সবুজ আসান

মানব অধিকারের বিজয় কেতন

উড়ছে কার মিনার চূড়ায় ---

এই তো মোদের বাংলাদেশ যে বাংলাদেশ ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026