গণতন্ত্র
- ফাইয়াজ ইসলাম ফাহিম

গণতন্ত্র পায়ে
শিকল পড়েছে
হাতে পড়েছে চুরি,
খুন-খারাবি দেশে বেড়েই চলছে
নেইকো তার জুড়ি?

গণতন্ত্র নাকে নোলক পড়েছে
কানে পড়েছে দুল,
এই দেশে মানুষ হয়ে জন্ম হওয়া
এটাই সবচেয়ে বড় ভুল।

গণতন্ত্র গলায় ফাঁসির মালা পড়েছে
ঠোঁট দিয়েছে লিপিস্টিক,
গণতন্ত্র আজ কিছু-ই বোঝে না
কোনটা ঠিক-বেঠিক।

গণতন্ত্র আজ নির্জীব
নেই শরীরে শক্তি,
গণতন্ত্র মাটিতে লুটাইয়া পড়ে
অন্যায় কে করছে ভক্তি?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026