শিল্পের রস
- রফিকুল ইসলাম রফিক

আবেগ আর দরদমাখা সুনিপুণ হৃদয়ের হাতে
শিল্পী আঁকেন ছবি, আমাদের- জীবনের চিত্র
হৃদয়ের দরদ আর ভালোবাসা দিয়ে
গাথেন ভালোবাসার শব্দের মালা
তার, অভাবনীয় নিপুণ ক্ষমতায়- অর্জিত দক্ষতায়
আমরা আবেগে আপ্লুত হই
কম্পমান লজ্জাবতী লতার মতো।
কখন যে নুয়ে পড়ি, আর গলায় পরি
সেই সব অনবদ্য কথার মালা, কিচ্ছু জানি না।
কেবল জানি, এই মন কোথায় যেনো হারিয়ে গেলো
এক তৃপ্তির সাগরে
সরাব পানকরা এক মাতালের মতো।
এই তো শিল্পের রস, শিল্পীর মধুময় খেলা
আমরা তাতেই বশ, বুদ হয়ে কাটাই বেলা।
০৯/০৬/২০১৬।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026