নীলের খোঁজে
- নাহিদ সরদার

নীলের খোঁজে
-------------------
কবিতায় নাকি নীল বডডো বেশি মানায়
তাই আজ চোখ রাখি
বাংলার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে।
নীল খুঁজি আকাশে বাতাসে
বইয়ের পাতায় কবিতার ভাজে
শিল্পির আলপনায় আর
ভাস্করের সুনিপুন কাঁরুকাজে।
কেন খুঁজি জানো?
নীলয় ঠাকুরের নামে কবিতা লিখব বলে।
কিন্তু দেখ? কি হতভাগা চোখ আমার
নীলের নাকি অকাল পড়েছে
নীলের বিবর্তে লাল দেখি বারে বার।
তাহলে কি আমি ভুল?
নাকি নীল বিলীন লাল গহ্বরে।
বাংলার মাটি ছ্যাঁতছেতে আজ
পঙ্কিল রক্তের ধারায় আঁকে
মহাকালের মহা কুদৃশ্য মানচিত্র।
দেয়ালে দেয়ালে, রাস্তার পিচে,কংক্রিটে
পাষণ্ড শিল্পির রক্তাক্ত শিল্পকর্ম দেখে
ভয় হয় আমার।
ভয়ার্ত চোখ রাখি উর্ধ্ব থেকে উর্ধ্বে
সুখে নীলাম্বরের খোঁজে।
ভেবেছিলাম নীলিমার রাজ্যে
হয়তো পাবো নীলের দেখা,
হতভাগা কপাল আটকা পড়ল
কৃষ্ণচূড়া আর শিমুলের মাঝে।
ফাঁকফোকরে যে টুকু দেখি
সেটাও নাকি বৈকালি লাল আভা।
হতচ্ছড়া কবির হতচ্ছড়া কপাল
আর নীল দেখা হলো না,
লেখা হলো না নীলয় ঠাকুরের নামে
কোনো নীল কবিতা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026