মনের সাথে মন মানিয়ে
- নাহিদ সরদার

মনের সাথে মন মানিয়ে
--------------------------------
পাল্লা দিয়ে মনের সাথে
লাভটা কি আর বল,
মনের সাথে মন মানিয়ে
সঙ্গে নিয়ে চল।
মনটা যদি চায় যেতে তোর
খেলতে খেলার মাঠে,
বইয়ের বোঝা তুলছিস কেন
তুলেছিস কেন পিঠে?
খেলার সময় খেলিবরে তুই
পড়বি সকাল সাঁঝে,
মনের সাথে মন মানিয়ে
চলবি সকল কাজে।
মনটা কভু চায় যদি তোর
হতে বিশাল কবি,
ভাবুক মনে ভাব্বি রে তুই
আঁকবি না আর ছবি।
মনের সাথে মন মানিয়ে
চললে সকল কাজে,
সফলকামি হয়রে জীবন
সুখের বাজনা বাঁজে।
তাইতো বলি মনের সাথে
করিস না আর ছল,
মনের সাথে মন মানিয়ে
সঙ্গী করে চল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026