পরশমণি
- রুহুল আমীন রৌদ্র

কূল মাখলুকাতে জাহেলীয়ার যজ্ঞ,
তামাম মানব সভ্যতা সেথায় ছিল অজ্ঞ।
ফুটিলে কোথাও একবিন্দু জ্ঞানের ফুল,
জাহেলীয়ার যজ্ঞ লীলায় সবই নির্মূল।
পাপে পাপে ভরেছিল সারাটি জাহান,
ক্ষীণ প্রদীপ জ্বালাতো সেথায় কদাচিৎ জ্ঞানবান।
আরবের ধূ-ধূ মরু প্রান্তরে ইহুদী বেদুঈন বাস,
তিলে তিলে গড়েছিল তারা, পৌত্তলিকতার ত্রাস।
সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল কূল মত্ত ছিল পাপে,
নর নারীর সম্মান ছিল না, সেই পাপের তাপে।
আব্দুল্লাহের পেশানিতে, ফুটেছিল সত্যের ফুল,
মা আমিনা পরিমলে হইলো ব্যকুল।
সেথা হতে জনম নিলো আল-আমীন নাম নিয়ে,
সারাজাহান মশগুল হলো তারে কাছে পেয়ে,
সে যে সারা জাহান সর্দার, অলীকূল শিরোমণি,
সত্য ন্যায় পরিমলে সুবিলো ধরণী।
চল্লিশ বছর বয়সে পেলেন নবুওয়াতের তরী,
সে যে পরম দয়ার সিন্ধু দু'কূলের কান্ডারী।
হেরা নূরের পর্বত হতে, পেলেন স্রষ্টার দীক্ষা,
মানবের মাঝে ছড়িয়ে দিতে সত্য ন্যায়ের শিক্ষা।
করলেন প্রচার শ্রেষ্ঠ কিতাব আল কোরআনের বাণী,
শান্তির ধর্ম ইসলাম এলো,পেলাম মুসলমানী।
জাহেলীয়ার তিমির মাঝে ফুটলো সত্যের ফুল,
কূল মাখলুকাত পবিত্র হলো, পেয়ে শ্রেষ্ঠ রাসূল।
মোদের নবী শ্রেষ্ঠ নবী সৃষ্টির শিরোমণি,
তার পরশে চূর্ণ জাহেলীয়া, সে যে পরশমণি।
জাহেলীয়ায় ছিল যারা বর্বর নরাধম,
পরশমণি পরশ পেয়ে, তারাই হলো উত্তম।
দয়ার স্পর্শ করে গেলেন এ জাহান,
কেয়ামত এলেও অম্লান রবে, দীনে আল ইসলাম।
------


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026