ওগো আকাশ তুমি কেঁদো না অমন করে
- রুহুল আমীন রৌদ্র

ওগো আকাশ তুমি কেঁদো না অমন করে,
আমি রইতে পারি না,
একেলা ঘরে।
কোথা কোন বনে,
এমনো দিনে,
কোন্ সে পিক গায় ওরে,
বিজন বনে,
গুল্ম সনে,
কোনসে নীহার ধায় ওরে,
আমি রইতে পারি না,
একেলা ঘরে।
উতরোল যৌবন,
উড়ুউড়ু মন,
না জানি হারায়, কোন প্রান্তরে,
কি বিষাদ বেণু,
কোন্ সে পু্ষ্প রেণু,
শিহরিত করে তনু, অন্তরে বাহিরে,
আমি রইতে পারি না,
একেলা ঘরে,
ওগো আকাশ তুমি কেঁদো না অমন করে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026