সময়ের স্বপ্নচুরি
- Sohel Mahmud

অভিশপ্ত সময় অথবা সময়ের অভিশাপ
খুঁজে ফেরে আমায়।
মুখ থুবড়ে পড়ে থাকা, আমার যত অনুতাপ
অন্ধকারে পথ হাতড়ায়।

অন্ধ আবেগ কিংবা আবেগে অন্ধ আমি
পথ খুঁজি গোলকধাঁধায়।
হৃদয়ের যত কানাগলিতে থামি
থামি নিয়তির বাঁধায়।

ভবিষ্যতের আমি অথবা আমার ভবিষ্যতে
বাস্তবতার পথে ঘুরি।
চাওয়া কিংবা পাওয়ার ব্যক্তিগত দ্বৈরথে
করি, সময়ের স্বপ্ন চুরি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026