তোমাকে চাই না
- Sohel Mahmud

তোমাকে চাই না
দিও সেই সাগরটুকূ
তোমার চোখে লুকানো।

তোমাকে চাই না
এক টুকরো জমি দিও
তোমার হৃদয় কোণে।

তোমাকে চাই না
দিও একটা গল্প
চোখের জলে লেখা।

তোমাকে চাই না
একটা কবিতা দিও
প্রেমের অমর বাণী।

তোমাকে চাই না
দিও কিছু স্মৃতি
আমার শেষ সম্বল।

তোমাকে চাই না
একটা ফুল দিও
ভালবাসার শেষ স্মৃতি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026