সময়ের সিন্ধু
- Sohel Mahmud

একদিন থমকে যাবে সময়
তোমার, আমার অথবা আমাদের ;
এক নিমেষে পেরিয়ে যাবে
স্বপ্ন জমিয়ে রাখা ভবিষ্যতের
যত বন্ধন। জমাট বাঁধা অন্ধকারের মত
থমকে যাবে সময় অবিরত।

সময়ের নদীতে ভেসে বেড়াবে তুমি
আলো আঁধারির কুয়াশা হয়ে
অথচ তুমি পড়ে আছো সেখানেই
যেখানে জন্ম তোমার; একটি বিন্দু হয়ে।
তুমি বৃত্তের সেই কেন্দ্রবিন্দু
বাকী সব তোমাকে কেন্দ্র করে ঘুরে আসা সিন্ধু।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026