চপল মেয়ে
- সাইফ রুদাদ

চপল মেয়ে চপল মেয়ে
যাচ্ছ কোথা ধেয়ে
ওই যে দেখো বাঁশবনে
পাখি চলে গেয়ে।

তার চেয়ে সুন্দর রূপসী
নও তুমি কভু
বড়াই করো বান্দর সম
কণ্ঠ নিয়া তবু।

চপল মেয়ে চপল মেয়ে
চলো এলো চুলে
ওই যে দেখো খেজুর গাছ
সাজা এলো চুলে

তার চেয়ে বেশি রূপবতী
নও তুমি ওগো
তোমার চেয়ে দুলছে বেশি
ওই চুল দেখো।

চপল মেয়ে চপল মেয়ে
সুনু দেয়া নানি
ওই যে দেখো জোনাক জ্বলা
কালো রাত খানি।

তোমার চেয়ে রাঙা বেশি
ওই কালো নিশি
তবু তুমি দাবি করো কেন
আকাশের শশী?

২১ জুলাই ২০১৬ ইং
রাজগঞ্জ, শরীয়তপুর


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026