আমার কবিতা-২
- মমিনুল হক

২৪-০৭-১৬
.
আমার কবিতা-২
শেখ মমিনুর ইসলাম
____________________________
আমার কবিতা সাগরের নোনা
বারিতে।
আমার কবিতা যমুনার ঘোলা জলে।
আমার কবিতা কাশবনের কাশফুলে।
আমার কবিতা পালতোলা নৌকায়।
আমার কবিতা শাপলা ফোটা
বিলে।
আমার কবিতা সবুজ মাঠের
সোনালী ফসলে।
আমার কবিতা পাখি ডাকা
ভোরে।
আমার কবিতা শিশিরে বিন্দু বিন্দু
কণায়।
আমার কবিতা দক্ষিণা পূবালী
হাওয়ায়।
আমার কবিতা বক পাখির সাদা
পালকে।
আমার কবিতা কাল বৈশাখের
ঝড়ে।
আমার কবিতা আষাঢ়ের বর্ষায়।
আমার কবিতা শ্রাবণের বৃষ্টিতে।
আমার কবিতা মাঘমাসের
কুহেলীতে।
আমার কবিতা চৈত্রের তাপে।
আমার কবিতা বসন্তের কোকিলের
সুরে।
আমার কবিতা জোনাকিপোকার
টিপটুপ কিরণে।
আমার কবিতা সন্ধ্যা প্রদীপের
সৌন্দর্যে।
আমার কবিতা রাতের নির্মল
পরিবেশে।
আমার কবিতা ছোট পোকার
জালে।
আমার কবিতা গল্পে ও গানে।
আমার কবিতা ভালোবাসায়
ভালোলাগায়।
আমার কবিতা সবার তরে,সবার মনে
বসত করে স্বপ্ন বুনে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৪-০৭-২০১৬ ১৬:১১ মিঃ

প্রকৃতিকে ভালোবাসি


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026