সেই তুমি
- ফয়েজ উল্লাহ রবি

তোমায় পেলাম যখন, পেলাম সারা জাহান
তুমি আমার তোতা পাখি, তোমার মাঝে আমার জান।
তুমি আমার সকাল-বিকেল, জোনাক জ্বলা সন্ধ্যা-রাত
এক্কেবারে ভাল্লাগেনা, যদি না হয় তোমার সাথে বাত।(কথা)
প্রতিদিন সূর্য উঠে, ফুল হাসে, যখন তুমি দাও দেখা
বদলে গেল জীবন আমার, বদলেছে হাতের রেখা।
প্রাপ্তি আমার আকাশ সমান, তুমিই সাত রাজার ধন
এই হৃদয়ে বসত তোমার, আছ জুড়ে অন্তরও মন।
যখন ছিলে তুমি দূরে আমি ছিলাম বোকা
যেওনা আবার দূরে সরে দিয়ে মোরে ধোঁকা।
তুমি এলে আলো ফুটে আঁধার করে দূর
সব কথাই গান হয়ে যায়, আসে মধুর সুর।
তোমার হাসিতে ঝরে হিরা মনি মুক্তা, ঝরে যেন নূর
কি যে অপার রূপের বাহার, যেন জান্নাতেরই হুর।
এক আকাশ ভালবাসা তোমার জন্য রেখেছি গো জমা
তুমি-তোমাতেই আমার সব, তুমিই প্রাণের প্রিয়তমা।
বৈশাখ-জৈষ্ঠ, আষাঢ়-শ্রাবণ, তুমিই আমার শুরু
তুমি বিনে জ্ঞানহীন শূন্য আমি, তুমিই আমার গুরু।
প্রশ্ন করে দেখ? তুমি হীন ভাল নেই আমি বলবে সর্বজন
যাবে না ছেড়ে কখন আমায়, করো সখি এবার তুমি পণ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026