চল ছেলেমানুষি প্রেম হই
- নাহিদ সরদার

চল,ছেলেমানুষি প্রেম হই
মো : নাহিদ সরদার
চল,আরেকবার তোর সেই
ছেলেমানুষি প্রেম হই,
আমার দেয়া ছেঁড়া নীল নেট
হাতে বেঁধে কাটিয়ে দিবি সারারাত,
সকালবেলা আমার চোখ তোর
খামখেয়ালিতে মুগ্ধ এক প্রেমিক হবে,
ফের যখন দুপুর গড়ায়ে সন্ধ্যা নামবে
জোনাকিরা সব আয়োজন শেষ করে
চূড়ান্ত প্রস্তুতি নেবে সন্ধ্যা ভালোবাসার
আমি তখন অনুমতি নেব
তোর কাছে জ্যোৎস্না দেখার।
তারপর একদিন তুই চলে যাবি
তোর চেনা শহরে আর আমি
দেবদাস না হয় কবি হয়ে রবো
তোর অচেনা নগরে।
০৮/০৮/২০১৬ ইং , সোমবার,দুপুর, ১:৩০ মি:


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026