আত্মজিজ্ঞাসা ২
- অনির্বাণ মিত্র চৌধুরী

আমি সত্যিই কি বদলে গেছি?
আগে কী ছিলাম? এখন কী হয়েছি?
বদলে যাওয়া সময়ের হাত ধরে
একটি প্রশ্নের উত্তর খুঁজে চলেছি —
আমি কি সত্যিই বদলে গেছি?

হৃদয়ের আয়নায় ভেসে উঠে কত স্মৃতি
বদলে গেছে চারপাশ, বদলে গেছে প্রকৃতি।
আদর্শ থেকে ক্রমে ক্রমে দূরে সরে
এ কোন জায়গায় এসে দাঁড়িয়েছি?
আমি কি তবে বদলেই গেছি?

কত স্বপ্ন ছিলো বুকের মাঝে
সেই স্বপ্নগুলো আজ ফেরারী
অচেনা কক্ষপথে ঘুরছে জীবন
ছেঁড়া পালে ভাসছে জীবনতরী।

ভাবিনি কখনো কোনদিন এভাবে
জীবনের স্রোতধারা উল্টোপথে যাবে।
অতীতের স্মৃতিগুলো আসে ঘুরে ফিরে
মনের সাথে অবিরত যুদ্ধ করে চলেছি—
আমি কি সত্যি সত্যিই বদলে গেছি?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026