ভোরের হাওয়া পুলক জাগায়
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা

ভোরের হাওয়ায় পুলক জাগায়
মোর চিত্ত ওঠে ভরে,
গাছের ডালে পাখিরা সকালে
কিচির মিচির করে।

কমল কাননে ফুটেছে কমল
ফুটেছে কমল কলি,
মধু আহরণে কমল কাননে
ধেয়ে আসে যত অলি।

বাড়ির আঙিনায় ফড়িং লাফায়
শিশির ঝরানো ঘাসে,
সূর্যের আলোয় ওরা মুখ লুকোয়
মুখ টিপে টিপে হাসে।

দিঘির জলে মরাল চলে
জেলেরা ধরিছে মাছ,
দিঘির পাড়ে দেখি সারে সারে
তাল খেজুরের গাছ।

সকালে বিকালে আসে দলে দলে
জল নিতে যত মেয়ে,
পথের বাউল একতারা হাতে
পথে চলে গান গেয়ে।

দিনের শেষে আলোক লুকায়
পশ্চিমেতে সূর্য ডোবে,
গাঁয়ের মাঝে আঁধার নামে
পাখিদের কলরবে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026