হুমায়ূন আহমেদ
- রায়হানুল এফ রাজ - কিছু মানুষের কথা

কিছু স্মৃতি থাকে, যা মনের ভেতর উঁকি দেয়-
ক্ষণে ক্ষণে। মানুষ চলে যায়,
তবুও তার স্মৃতি থাকে ইতিহাসের পাতায় পাতায়।
আপনার চলে যাওয়া,
অতৃপ্ত হৃদয়ের সকরুণ হাহাকার,
বার বার মনে করিয়ে দেয়, মনে করাতে চায়,
আপনার জন্য জানতে পেরেছি-
হিমুদের জীবনের গল্পকথা।
আপনাকে অনুসরণ করে, অঝোর বৃষ্টিতে,
সিক্ত করেছি দেহ।
নিদ্রাতুর আঁখিকে বশ করে,
কাটিয়েছি অসংখ্য জোছনা রাত।
চোখ ভরে, মন পুরে,
হরণ করেছি জোছনা-আলো।
শিখেছি দৃষ্টি প্রসারিত করতে,
বুঝেছি মানব প্রেমের মহিমা।

অঝোর ধারায় কদম ফুলের চাহনি,
বুঝিয়েছে প্রিয়জনের মনের ভাষা।
ভালোবাসা ভরা চোখের করুণ চাহনি,
হৃদয়ের সিক্ত সজীবতা।

সময়ের আবর্তনে আজ আপনি নেই। কিন্তু-
আপনার দেখানো ভালোবাসা ভরা প্রসারিত দৃষ্টি,
হাজার তরুনের সম্বল স্বরূপ পাথেয়।
সেই প্রেরণার দিশারী হয়ে- হুমায়ূন আহমেদ,
প্রতিটি তরুণের কাছে জাজ্বল্যমান নক্ষত্র।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026