আকাংখা
- শাওন সারথি

দুদণ্ড শান্তির আশায় গিয়াছিলাম সেই নারীর কাছে,
তবু সেই নারী এর নিকটবর্তী হল না।
কস্তুরি ফুলের মত হলুদ রঙে
কিংবা ঝরা হিজলের পথে
রচিত হয়েছিল এই শব্দমালা।
অথচ সেই নারী জানতো,
একদিন আমাদেরও ব্যাবচ্ছেদ হবে।
এমন অন্ধকারে একা একা যে ঘাসের
উপর কোন একরাতে আমাদের আলিঙ্গনের নির্জাস ছিল।
শীতের কুয়াশায় সেই ঘাসের মৃত্যু ঘটেছে,
মান্দার ফুলের লাল রঙ রোমন্থিত করে এই অন্ধকারের হাওয়া,
অজস্র নক্ষত্রের সাথে দোল খায় ঝাউয়ের শাখা।
অথচ সেই নারী জানতো,
একদিন আমাদেরও ব্যাবচ্ছেদ হবে।
তবু সেই নারী এর নিকটবর্তী হল না!


...শাওন সারথি


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026