শরতের আগমনে
- লক্ষ্মণ ভাণ্ডারী - পূজোর কবিতা

শরতের সোনারোদ দোলা দেয় মনে,
ফুটিল কমল কলি কমল কাননে।
কমল কাননে ফোটে কুমুদ কমল,
মধুলোভে আসে ছুটে যত অলিদল।

ভোরের বেলায় ঝরে নিশির শিশির,
কাশফুলে ছেয়ে আছে অজয়ের তীর।
অজয়ের নদীজলে মাঝি নৌকা বায়,
যাত্রীরা নৌকায় বসে পার হয়ে যায়।

শরতের সাদামেঘ গগনেতে ভাসে,
সবুজ ধানের খেতে সোনারোদ হাসে।
সোনাঝরা রোদ হাসে আকাশের গায়,
রাখাল বাজায় বাঁশি তরুর ছায়ায়।

আশ্বিনেতে দুর্গাপূজা ভারি ধূম হয়,
পূজার খুশিতে নাচে সবার হৃদয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026