মায়ের আগমন পদধ্বনি (আগমনী)
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা

বাতাসে শিহরণ পুলকিত অবনী,
আসিছেন মহাকালী জগত জননী।
পদভারে ধরাধামে কাঁপিছে মেদিনী
আসিছেন উগ্রচণ্ডা কালী করালিনী।

আদ্যাশক্তি মহামায়া ভীমা ভয়ঙ্করী
ত্রিশূল ধারিণী কালী চণ্ডিকা শঙ্করী
কৃষ্ণপক্ষে অমাবস্যা ঘোর রজনীতে,
শ্যামাকালী চতুর্ভূজা পূজে বিধিমতে।

অমবস্যা রজনীতে হয় কালীপূজা,
নৃমূণ্ডমালিনী দেবী শ্যামা চতুর্ভূজা।
ছিন্নমস্তা মা চামুণ্ডা মুণ্ডমালা গলে,
দেবী চণ্ডিকা কালী খড়্গ করতলে।

অর্ঘ সাজায়েছি মা ব্যথা ভরা নয়নজলে,
ডাকি মাগো বারে বারে এসো ধরাতলে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026