অামি ব্যস্ত রয়েছি আমাতে
- নাহিদ সরদার

আমি ব্যস্ত রয়েছি আমাতে
মো : নাহিদ সরদার

বেকায়দা ভালবাসার বেয়াড়াপনা ভুলে
যখনি নিজেকে একটু গোছাতে ছেয়েছি
ঠিক তখনি কেউ একজন বলে গেল
চলো,ভালবেসে বসন্ত হই কোকিলের সুরে।
তবে আমি কিন্তু ব্যস্ত রয়েছি নিজেকে গোছাবার
বলেছি তাঁকে,ওহে বসন্তরাজ!
আপাততো তোমার সুর শোনার সময় নেই আমার,
আমিতো চিনেছি তোমাকে বেশ
তুমিতো শুঁধু বসন্তেই ডাকো
যখন আমার বাগানে ফুলের সমাহার
একটু একটু পাতা নাড়ায় দক্ষিণা দোলায়,
চারিদিদে মৌ,মৌ গন্ধ
প্রজাপতি মন যখন ছুঁয়ে থাকে বাগানময়
আমার চারিধারে তখন দেখি
তোমারই অানাগোনা।
এবার তোমার বসন্তী সুর নিয়ে
অন্যকোনো বাগানে যাও হে,
আমার বাগানে তোমার ঠাঁই নাই,
আমিতো ব্যস্ত রয়েছি আমাতেই
ক্রাশ খাওয়ার সময় নেই হাতে।

২৩/১০/২০১৬
রবিবার,দুপুর :১২:৪০ মি:


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026