গাহি মানুষের জয়গান
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা

গাহি মানুষের জয়গান,
মানুষই সুর মানুষই অসুর, মানুষই ভগবান।

মানুষের সেবা করলে পরে
সন্তুষ্ট হন ভগবান।
মানুষই সভ্য মানুষই অসভ্য
মানুষই যে শয়তান।

গাহি মানুষের জয়গান,
মানুষ সত্য মানুষ মিথ্যা, মানুষই ভগবান।

মানুষকে তুই ভালবাস ওরে
মানুষের সেবা কর।
মানুষে মানুষে সবাই আপন
কেউ তো নহে পর।

মানুষ হল আপন ভাই, পরমপিতার সন্তান।
গাহি মানুষের জয়গান,
মানুষ স্বর্গ মানুষ মর্ত্য, মানুষই ভগবান।

ঊষর মরুতে চালায় লাঙল,
মাটিতে ফলায় ধান,
চারদিকে দেখি সবুজ ধানখেত
সবুজের অভিযান।

গাহি মানুষের জয়গান,
মানুষ কর্ম মানুষ ধর্ম, মানুষই ভগবান।

রোদ্রে পুড়ে জলে ভিজে
সারাদিন করে কাজ,
মাটিতে ফলায় সোনার ফসল
উপবাসী তারা আজ।

মাথার ঘাম পায়ে ফেলে
যারা অন্ন করে দান,
তারাই মানুষ তারাই দেবতা
তারাই যে ভগবান।
গাহি মানুষের জয়গান,
মানুষ ধর্ম মানুষ অধর্ম, মানুষই ভগবান।

মানুষে মানুষে ভেদাভেদ গড়ে
মানুষ সেজেছে শয়তান,
মানুষের বুকে ছুরি মারে ওরা
তাদের হতে সাবধান।

গাহি মানুষের জয়গান,
মানুষ পর মানুষ আপন, মানুষই ভগবান।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026