চাঁদ পরির আড়ালে
- সুকান্ত পাল - সৃষ্টি

" চাঁদ পরীর আড়ালে "
**** সুকান্ত পাল ****

এ কোনো জীবনানন্দের বনলতা নয়,
বিরহের চাদরে মোড়া যেন এক শকুন্তলা!
বজ্রবুক সাথে করে নয়নে নয়ন মেলে,
সূক্ষ নেত্রে, চাপা কন্ঠস্বরে বলে চাঁদকে,
হে পরি,,,
চোখ মেলিওনা আর শুভ্র আলোকপ্রভা নিভাইয়ে দাও.
এবার হোক সে যতই সভ্য মানুষের অভিসার।
নম্রমুখোশ ধারী পশুদের মাঝে আমি নিশাচর একজন
সাক্ষী শুধু স্ট্রিটলাইট আর নিরব কুকুরের নয়ন.
দিবালোক এসে করুক মুক্ত উন্মত্তা লালসার হোক অবসান।
যদিও দিবালোকেও কলঙ্কের কান্ডারি একজন।
হে পরি,,,
চোখ মেলিওনা আর!
আসুক দিবালোক মরণ যন্ত্রনার চেয় তবু ভালো ঘনঘন দীর্ঘশ্বাস।
শুভ্র আলোকপ্রভা নিভাইয়ে দাও এবার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026