জীবন তরী
- হোসাইন মুহম্মদ কবির - অশ্রুসজল আঁখি

জীবন তরী চলছে ভুলে
টাকার লোভে ধর্ম ভুলে,
আলো হারায় আঁধার তলে
নির্ঘুম নিশি নয়ন জলে।

বিবেগ বুদ্ধি তীব্র ঘুমে
নগর বদ্ধ এসি রুমে,
অর্থে নারী মগ্ন কামে
বিক্রি শিক্ষা সস্তা দামে।

এ নগরে উড়ছে টাকা
লোকের ভীড়ে কেউ বা একা,
সৎ মানুষ'ই পাচ্ছে ধোঁকা
কারো মাথায় নেশার পোকা।

ব্যর্থ সবই এ ভূবনে
স্বপ্ন লুকায় মনের বনে,
নিত্যনতুন ব্যথা মনে
কে'কার হৃদয় কান্না শোনে?

কে উঁকি দেয় চুপিসারে
জীবন তরী নদীর তীরে,
নিস্তব্ধ রাত যমদূত ঘরে
আর যাবেনা রাখা ধরে।

০৮/১১/২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026