মুক্তিযোদ্ধার জীবন
- ফয়েজ উল্লাহ রবি

বছর ঘুরে আসে ডিসেম্বর
খোঁজে মুক্তিযোদ্ধার ঘর,
কেমন করে আছে ওঁরা
জানতে চাই তাঁদের খবর।
সারা বছর ভুলে থাকি
তাঁরাই তো সূর্য সন্তান,
অনাহারে কাটে বেলা
পায়না সুখের সন্ধান।
জীবন দিয়ে যুদ্ধ করে
দিয়েছে স্বাধীন দেশ,
কী পেয়েছে ? পাচ্ছে কি ?
জনম ভরে শুধু ক্লেশ।
যুদ্ধ নিয়ে এই খেলাতে
হারাছে শুধু তাঁরা,
বিনা লোভে জীবন বাজী
রেখেছিল যাঁরা।
স্বাধীনের এই ৪৫ বছর
হিসেবের খাতা শূন্য,
ভুয়া মুক্তিযোদ্ধা!ভুয়া দেশপ্রেমিক!
তাদের জীবন পূর্ণ।
“নীরবে কাঁদে আজ বঙ্গজননী
এই জন্যই কী পতাকা,
এতো রক্ত গেল কি বৃথা বয়ে
হয়নি বাঙ্গালীর একতা”।

শুক্রবার ০২ ডিসেম্বর ২০১৬
১৮ অগ্রহায়ণ ১৪২৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026