গাঁয়ের পাশে অজয় নদীর ঘাট
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা

গাঁয়ের পাশে ঐ অজয় নদীর ঘাট,
গোরু ও বাছুর চরে গাঁয়ের ডাঙায়।
পথের দুধারে সবুজ ধানের মাঠ,
লাঙল লয়ে গাঁয়ের চাষী মাঠে যায়।

গাঁয়ের সবাই রোজ মাঠে করে চাষ
মাটিতে ফলায় তারা, সোনার ফসল,
কামার, কুমোর করে একসাথে বাস
জেলে তাঁতী ধোপা আর গোয়ালা সকল।

এ গাঁয়ে সকালে রোজ সূর্যি ওঠে পূবে
তরুর শাখায় বসি পাখি গাহে গান।
ক্রমে ক্রমে বাড়ে বেলা, সুর্যি যায় ডুবে,
আলোক মিলায়, দিন হয় অবসান।

অজয় নদীর ঘাটে, অন্ধকার নামে,
চাঁদ হাসে গগনেতে আমার এ গ্রামে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026