গাঁয়ের মাটি গাঁয়ের মানুষ
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা

গাঁয়ের মাটি, গাঁয়ের মানুষ ও সবুজ গাছের ছায়া,
এ গাঁয়ের মাটিতে মাখানো আছে মমতা ও মায়া।
গাঁয়ের মাটিতে ফলে সোনার ফসল- সোনার ধান,
সোনার খনি এই গাঁ আমার, এই গাঁ আমার প্রাণ।

এ গাঁয়ের পাশে চলেছে বয়ে অজয় নদীর ধারা,
বালুচরে সোনা রোদ ঝরে উড়ে ধবল বলাকারা।
নদীর ঘাটে নৌকা চালায় এ গাঁয়ের মাঝি ভাই,
তাঁতি জেলে ও কামার কুমোর বাস করে সবাই।

পাহাড় ঘেঁষে সূর্যি ডোবে দিনের শেষে সন্ধ্যায়,
পাখিরা ফেরে আপন বাসায় আঁধার নামে গাঁয়।
চাঁদ তারা হাসে নীল আকাশে পুর্ণিমা জোছনায়,
পূবআকাশে আলো ফুটে ওঠে সকাল হয়ে যায়।

ফুলের বনে ফোটে ফুলকলি পাখিদের কলতান,
প্রভাত কালে কান পেতে শুনি ঘুম ভাঙার গান।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৫-০১-২০১৭ ২৩:০৪ মিঃ

গ্রামের সোদামাটির গন্ধ পেলাম, শুভকামনা সতত: কবি ।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026