তুমি কি গো আসবে না
- রুহুল আমীন রৌদ্র

নির্ঝরের মত অঝর বহতায়, চেয়ে আছি তোমার
প্রতীক্ষায়,
তুমি কি গো আসবে ?
অবনীর শৃঙ্খল ছিঁন্ন করে, বিষাদের সায়র জড়িয়ে ধরে,
তুমি কি গো ভাসবে ?
দিবসযামী অহর্নিশি, তৃষিত চাতক বক্ষে পোষী,
তব তৃষ্ণার ব্যাকুল তিয়াস, অনলবর্ষে ক্ষণে ক্ষণে,
তুমি কি গো আসবে না,
আসবে না মোর ভূবণে ?
পূর্ণিমার তিথি গেল, নদীর জোঁয়ার আলোথালো,
বসন্ত কেঁদে গেল,পুষ্প মাল্য চুপসে গেল,
তবুও যে এলে না,
অভিমানের শিকল ছিঁড়ে, তবে কি তুমি হাসবে না ?
আর কতো তপ্ত অশ্রু, শ্রাবণধারায় ঝরবে,
আর কতো কাঁদে বলো,
আমায় মনে পড়বে ?
ওগো কুহকী, মনোহরণী,
ওগো মরীচীকা, ইন্দ্রজালচারিণী,
ওগো নিশীথের নিশাজল,
অজস্র শতাব্দীর অন্ধকার দ্বন্ধকার হতে,
আমি যে তোমারি প্রতীক্ষায়,
কেমনে ভুলেছো প্রতিশ্রুতি, কেমনে ভুলেছো
আমায়।
ওহে নীহার বিন্দু,
যবে অরুণ বরুণ কিরণমালা উদিবে তোমার দোয়ারে,
সেদিন জানি মিশে যাবে,
এ হৃদদিঘীর জোঁয়ারে,
সে ক্ষণের প্রতীক্ষায় রইবো সখি, মহাকাল ধরে,
অবিনাশী স্মৃতি রবে, যদি যাই গো মরে।
--০--


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026