ইতি কথা স্মৃতি কথা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - অসমাপ্ত কথা

আমাকে চিনতে পারছেন?
মনে করে দেখুন
আমি তো সেই শতক।
ইতিহাসের সেই মুছে যাওয়া অধ্যায়।
'এই আমাকে বহুবার
আপনারা করেছেন পরিবর্তন।
নিজের স্বার্থ করতে হাসিল ।
ওহে জাতির বিবেক রাজনীতি ।
তুমি কি চিনতে পারলে না?
"
আমি তোমার গত কাল।
তোমার আজকের অহংকারটাও
একদিন আমাতে হবে পরিবর্তন।
আমি স্মৃতি কথা ।
ইতিহাসের সেই হাড়ানো পাতা
আমি তোমার ধারক
তুমি একদিন আমার বুকেই ছিলে
আমার মাঝেই হাড়াবে।
'আমি সেই ইতিহাস।
যেখানে তোমার পিতারা সমাহিত।
কেও ঠাই পেয়েছে গ্রন্থে।
কেও ঠাই পেয়েছে তন্ত্রে।
কেও লুকিয়ে আছে অজান্তে।
তোমরাই রং পাল্টালে।
বার বার ধৌত করলে বাংলা সাবানে
ইতিহাস আমি 'আমাকে
বই থেকে মুছেই তুমি সুখি হলে?
"তোমার বুক থেকে কি করে মুছবে?
ঐ যে বুকে কালো দাগ।
একটা নখের আচর।
ঐটা কি করে সরাবে তুমি।
দাও তোমার বুকটা চিরে ।
তবেই আমি হব নিঃশেষ।
'
'
আজকের এই নতুন সভ্যতা।
যে সভ্যতা ভোগ করছ তুমি।
যে সভ্যতাকে তুমি নিজের ভাবছো।
'
সেই সভ্যতাকে গড়েছি আমি।
গড়েছি লক্ষ বালি কণা দিয়ে।
মানুষের রক্ত 'ঘামে 'প্রেমে।
প্রতিটি ঘটনার প্রবাহে।
'যা তুমি আজ অস্বীকার করো।
বদলাতে চাও মিথ্যা কাহিনী দিয়ে।
তুমি পারবে কি?
লাল রক্তকে সাদা বলতে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026