ক্রসফায়ার
- নাহিদ সরদার

ক্রসফায়ার
মো: নাহিদ সরদার

না বেশি দিন অথবা বেশি দূরের না
আমার বাড়ির পাশে যে মসজিদ আছে
সেখানে এক মাওলানা এলো,
সাথে ছিল বাটি, টুপি ঘটি পরিবার
একটা শূণ্য পকেটে হাতড়িয়ে
কিছু হতাশা নিয়ে স্বলাজে দাঁড়িয়ে থাকা
মাওলানাকে ভ্যানচালকের বেইজ্জ্বতি থেকে
বাঁচিয়ে ছিল কেউ একজন,
একটা পরিত্যক্ত বাড়িতে বাড়ে তাঁর প্রতিদিনের সংসার।
বেশিদিন অথাবা বেশি দূরে না
একটা বিলাসি পাঁচতালা বাড়িতে তাঁর বাস,
অার অন ফাইবে চড়ে তাঁর ছেলেটা।
বেশি দিন অথাবা বেশি দূরে না
বাড়ির পিছনের ঝোপঝাড়টা রাতের অাঁধারে কেপে উঠল,
প্রভাতেই ক্রসফায়ারে রচিত লাশ দেখে কেউতো অবাক হলোনা!
০৭/০২/২০১৭ ইং
সকাল,৯:০০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026