চাইনা সেই আনন্দ
- মোহাম্মাদ মাহতাপ ইসলাম

আমি চাইনা কারো কাছে সেই আনন্দঃ
যে আনন্দের পিছনে রয়েছে
অপরের দুঃখ কষ্ট;
হৃদয়ে মহাগ্লানির অতুষ্ট।
কী হবে আমার সেই আনন্দেঃ
যে আনন্দে রয়েছে অপরের অক্ষিবারি;
যে আনন্দে অপর কাঁদে সর্বহারা হয়ে;
কী হবে সেই আনন্দ দিয়ে?
চাইনা সেই আনন্দ-মহাতুষ্টেরর পাহাড়।
যে আনন্দে রয় অপরের হাড়ভাঙার দান;
যে আনন্দকে ঘিরে রয়েছে-
অপরের সুখ শান্তি বিলাস।
সেই শান্তি-আনন্দকে ছিনিয়ে এনে কী সুখ পাবো?
যদি সেই আনন্দে অপর আনন্দ না পায়;
চাইনা সেই অপর-নিরানান্দের আনন্দ।
যে আনন্দকে ঘিরে রয়েছে এক বুক স্বপ্ন নিয়ে পৃথিবীতে বেঁচে থাক;
যে স্বপ্ন ভেঙ্গে গেলে ঝরে যাবে ফুল,
পৃথিবীটা হয়ে যাবে অন্ধকার,
হৃদয়ে জাগবে চৌচির হাহাকার,
জীবনটা হয়ে যাবে কুৎসিত নিরাকার।
কী হবে এই আনন্দ দিয়ে?
অপরকে দুঃখ দিয়ে চাই না এই আনন্দ।
আমার কাছে যেটা আনন্দের পাহাড়;
অপর কাছে সেটা হতে পারে মৃত্যুর আঁধার।
তাইতো অপরকে ঠকিয়ে চাইনা আনন্দের বাহার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026