প্রাণলক্ষী
- ভ্রান্ত বিলাস - আদরের উপবাস

গাঁজা, আফিম, মদ, ফেনসিডিল,
ইয়াবা, হেরোইন....

নেশাই আমাকে বাঁচিয়ে রেখেছে
তোমার নেশা।

তোমাকে ভালোবাসাটা ভালোবাসা থেকে
অনেক আগেই নেশায় রুপ নিয়েছে

এই বসন্তে সব ফুল ফুটবে
তোমার খোপায় গুঁজার বাসনায়....
তোমাকে ফুল দেয়ার কথা তো মাথায়ই আসেনা,কারণ-
ফুল গুলো তোমার যোগ্য হয়ে ফুটতে পারেনা,
তারা বরাবরই তোমার সৌন্দর্যের কাছে পরাজিত।
তুমি কপালে টিপ গুঁজলে.......
আকাশ বুক জুড়ে তারা ফোটায়,
আর আমি
তোমার প্রাণের চাদরে বেষ্টিত,
পৃথিবীকে পদপিষ্ট করে
তোমার অধর ওষ্ঠে আশ্রয় খুঁজি;
আমার আদরের উপবাসে
আছে একাকীত্বের আলিঙ্গন।

এক জীবন তোমার ঠোঁটে
এক জীবন কাজল হয়ে
এক জীবন তোমার গালে
এক জীবন আলতা হয়ে
জলের ছোঁয়ায় জল হয়ে মিশে
যেতেও আপত্তি নেই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026