আমায় নিয়ে চলো
- আবরার আকিব

গাঁয়ের ছেলে আর শহুরে ছেলের চলছে কথোপকথন,
গায়ের ছেলে শহুরে ছেলে কে বললো হেসে হেসে,
আচ্ছা তুমি কী কখনো পূর্ণিমা রাতে জোস্নায় ডুবেছ?
তুমি কী আমাবস্যা রাতে একা হেটেছ?
তুমি কী হেমন্তে কৃষকের ধান কাটা উৎসব দেখেছ?
তুমি কী বিলে কখনো পল্লি বালক-বালিকাদের সাথে শাপলা ফুল তুলেছ?
তুমি কী পুকুরে ডুব-সাতার খেলা খেলেছ?
তুমি কী কাদায় - কাদায় মাখামাখি হয়ে গড়াগড়ি খেয়েছ?
তুমি কী কখনো ডাঙগুলি খেলেছ?
তুমি কী কখনো জাম্বুরা দিয়ে ফুটবল খেলেছ?
তুমি কী রাখাল ছেলের বাঁশির সুর শুনেছ?
তুমি কী পুতুলের বিয়ে - বিয়ে খেলা খেলেছ?
তুমি কী বৌচি, গোল্লাছুট, দারিয়াবান্দা, টুক্কোরো - টুক খেলা খেলেছ?
তুমি কী দল বেঁধে ঘুরি উড়িয়েছ?
তুমি কী কখনো কাদামাখা হয়ে মাছ ধরেছ?
তুমি কী কখনো ঘুঘুর ফাদে ঘুঘু ধরা পড়তে দেখেছ?
তুমি কী কখনো পাখির বাসা ভেঙেছো?
তুমি কী শীতের সকালে মায়ের হাতের ভাপা পিঠা খেয়েছো?
শহুরে ছেলে বললো হেসে হেসে
এই যে গাঁয়ের ছেলে এবার তুমি দয়া করে থামো থামো
আমি যে এসব কিছুই দেখিনে, জানিনে

তুমি কী আমাকে যাবে নিয়ে তোমাদের গ্রামে?
সারাদিন এ গাঁও হতে অন্য গাঁয়ে, বেড়াবো ঘুরে,
তোমার হাত টি ধরে।
শহরের এই বদ্ধ জীবন আমার যে আর লাগেনা ভাল ;
আমায় নিয়ে চলো - নিয়ে চলো;
তোমার সাথে তোমার গাঁয়ে নিয়ে চলো।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026