গর্জে ওঠো ন্যায়ের পথে
- রুহুল আমীন রৌদ্র

ন্যায়ের পথে চির জাগ্রত হও,
উঁচিয়ে দুর্বিনীত শমসির,
অন্নহীনকে অন্ন দাও, উদ্বাস্তুরে নীড়।
দুর্বলের পাশে দাঁড়াও,
হয়ে মজলুম বীর,
অনয় অদ্রী দুমড়ে মুচকে, জাগাও উর্ধ্ব শির।
দেখো ওরাও তো মানুষ,
অর্ধাহারে ধূলোয় লুটোপুটি,
দু'মুটো অন্নই স্বর্গ, বাঞ্ছা নহে কোটি।
থুঁথুঁ দাও সেই প্রাসাদে,
যেথায় বেমানান বৃদ্ধ পিতা মাতা,
গর্বে চলে সন্তান, বৃদ্ধ খুঁজে মানবতা।
যারা শুষে খায় গরীবের,
হাঁড়ের নির্যাস,
তাদের তরে গর্জে উঠো, বিধ্বংসী ত্রাস।
মানবতা কেন আজ,
কাঁচের মতো ভঙ্গুর ?
শোষণ বঞ্চনার আদ্রতায়, কেন সত্য হয় না
অঙ্কুর?
সত্যের বেণু গর্জে তুলো,
ন্যায়ের অমিয় তান,
মানুষে মানুষে কমে যাক সব বাঁধা ব্যবধান।
--০--


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026