বিশ্ব সুন্দরী
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

বিশ্ব সুন্দরী, ফ্যাশন শো’র নামে দেহ প্রদর্শন,
ঘটে সেথায় উগ্র নারীর উগ্রতার, নগ্ন বিচরণ।
যৌন আবেদন উলঙ্গপনা, উদ্ভট নড়া চড়া,
ধর্ষকের মাথায় নাড়ে, ধর্ষণের লুব্দ কড়া।
বিশ্ব বেহায়ার দল-
নারী দেহের মধু লুটিতে, আঁকে কত ফন্দি-ছল।
সংবর্ধনার নামে হানিছে, সম্মানের মাথায় আঘাত,
লম্পটের মনের খোরাক যোগায়ে, ভাসাও নয়ন পাত।
রাণীর খেতাব দিচ্ছে তোমায়, রাজা-রাজ্য-মুকুট হীন,
করতালি আর প্রশংসাতে, বাড়ছে তোমার ঋণ।
করছে তোমায় দেউলিয়া-
এক এক করে নিচ্ছে কেড়ে, বন্ধু-বান্ধব, পতি-হিয়া।
ঘর ছাড়া তোমায় করায়ে নারী, তারা ঘুমের ঘরে,
উপ-পত্নী রূপে কাটাও যৌবন, সারাটা জনম ধরে।
যৌবন ভাটার বেলা-
নিভে যায় যত স্বপ্ন-হাঁসি, আনন্দ-রঙ্গ খেলা।
তখন, যারা তোমার করতো পূজা, প্রশংসা-জয়গান,
তারাই তোমায় নষ্টা বলে, বাঁচাবে নিজ মান।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026