অবসর
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

চাকুরী থেকে এবার দাও অবসর,
ঘুছাতে চাই আমার সংসার-ঘর।
বড় ছেলের বিয়ে, মেজোর চাকুরী,
মেয়ে বর দেখা, ছোট ছেলে ডাক্তারি।
করবো শেষ এবার তিন তলার কাজ,
বিচার বৈঠকে রক্ষা করি সমাজ।
ছেলের ব্যবসাতে হবো সহযোগী,
স্ত্রী ঘরে বসা বারো মাস রোগী।
ব্যস্ত সবাই তাই করি কাঁচা বাজার,
ফসলি জমির যত আছে দায়ভার।
করি গাভী পালন খাঁটি দুগ্ধ পেতে,
নাতিপুতি ভবিষ্যতে পায় যেন খেতে।
সব কিছুই সাজাবো, রাখবনা খুঁত,
হঠাৎ দেখি সামনে, হাজির যমদূত।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026