আমি জানালা খুলিনা অকুতোভয়
- অরুণ কারফা

আমি জানালা খুলিনা অকুতোভয়
যদি বিদীর্ন করে দিয়ে হৃদয়
মেঘ গর্জায় ঘরেতে পাছে,
তাতেও কি আর রক্ষে আছে
বৌ কথা কও ডাকেই গাছে।

আমি দুয়োরে দিয়ে আঁটোসাঁটো খিল
ভেবে ভেবে দুয়ের মাঝে খুঁজি মিল
সিক্ত করে এরা রিক্ত চিত্ত
হতে চাইলেও দুজনেই মিত্র
আমি যে বিরক্ত মাত্রাতিরিক্ত।

আসলে আমি এক ফেরারী আসামী
এক কালে ছিলেম কুখ্যাত প্রেমী
পদদলিত করে কতই ভালবাসা
চরিতার্থ করলেও নিজের আশা
বিচারকের আসনে হয়নি তো বসা।

সেদিন সাক্ষাতে এলো অবশেষে
নিজের বিচার নিজেই করে শেষে
প্রায়শ্চিত্ত করতে খিল দিয়ে দোরে
বসে ভেবে ভেবে মরি পাই যদি কারে
পার্থিব যা আছে দিয়ে যাব সবারে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026