আমার গাঁয়ের পথে
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা

গাঁয়ের পথে
সকাল হতে
চলছে গরুর গাড়ি,

আম কাঁঠাল
সুপারি তাল
খেজুর গাছের সারি।

আমের শাখে
কোকিল ডাকে
পরাণ পাগল করে,

পাখিরা সব
করে কলরব
অন্তর ওঠে ভরে।

দিঘির ঘাটে
জল আনিতে
যায় বধূ কলসী নিয়ে,

স্নানের পরে
আসিছে ঘরে
ঘোমটা মাথায় দিয়ে।

পথের বাঁকে
উত্তর দিকে
অজয় নদীর ঘাট।

পূর্ব পশ্চিমে
আর দক্ষিণে
বিশাল সবুজ মাঠ।

দিনের শেষে
পাহাড় ঘেঁষে
সোনার রবি লুকায়,

আঁধার নামে
আমার গ্রামে
পাখিরা ফেরে বাসায়।

মন্দির মাঝে
কাঁসর বাজে
দেবীর আরতি হয়,

নদীর চরে
জোছনা ঝরে
শীতল বাতাস বয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026